# Tags

জলবায়ু সচেতনতায় ভালুকায় মেদিলা মাদরাসার  ব্যতিক্রমী আয়োজন

মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাঁচাও পৃথিবী -বাঁচাও ভবিষ্যৎ এই স্লোগান নিয়ে ময়মনসিংহের ভালুকায় জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে গাছ রোপনের পাশাপাশি”জলবীণা” দেয়ালিকার উদ্বোধন করা হয়েছে । বুধবার (৬আগস্ট ) সকালে উদ্বোধন করেন মেদিলা মোছাফির মঞ্জিল দাখিন মাদরাসার সভাপতি একে এম ফজলুল হক।

পরে  জলবায়ু পরিবর্তন ও প্রতিকার বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন ওই মাদরাসার সভাপতি একে এম ফজলুল হক,সুপার মাওলানা মোঃ নাজমুল আলম,শিক্ষিকা রুমানা খান সহ আরো অনেকে।

 এসময় শিক্ষক-মিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সভাপতি একে এম ফজলুল হক তাঁর বক্তব্যে বলেন“পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রতিজ্ঞা। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষায় শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগাও, পরিবেশবান্ধব জীবনচর্চা করো।”

সুপার নাজমুল আলম বলেন,“শিক্ষার আসল উদ্দেশ্য হলো মানুষ হওয়া। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ছাত্র-ছাত্রী না হয়ে ভালো মানুষ হোক। তারা যেন প্রকৃতির বন্ধু হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে শিক্ষা, সচেতনতা ও দায়িত্ববোধ একত্রে প্রয়োজন।”